ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

ডুমুরিয়ার চুকনগর বাজারের যতিন কাশেম রোডের ঘর নির্মাণ কাজ শুরু।

খুলনা সংবাদদাতা
অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজারের যতিন কাশেম রোডের ঘর নির্মাণ কাজ শুরু করা হয়েছে। সোমবার বিকেলে খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশিদ এ কাজের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাডঃ নিমাই চন্দ্র রায়, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান জামাল, সহ সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জিএম ফারুক হোসেন, আটলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার শরিফুল ইসলাম, উপজেলা যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ, যুবলীগ নেতা জাকির হোসেন মিল্টন, সম ইকবল হোসেন সালাম, বিশ্বজিৎ মজুমদার প্রমুখ।

;