ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

শিবগঞ্জে বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি সুবর্ন জয়ন্তী উদযাপন ও পুনর্মিলনী

এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে :
শিবগঞ্জে বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি সুবর্ন জয়ন্তী উদযাপন ও পুনর্মিলনী। বগুড়ার শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি সুবর্ন জয়ন্তী উদযাপন ও পুনর্মিলনী অনুষ্ঠান শনিবার বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়েছে। অত্র বিদ্যালয়ের সভাপতি পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান মানিক এর সভাপতিত্বে জাক জমক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, পৌর মেয়র পত্নী ফাহমিদা মানিক, থানা অফিসার ইনচার্জ মঞ্জুরুল আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ.টি.এম আব্দুল হামিদ, প্রধান শিক্ষক তাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা হাবিবুল আলম, এমদাদুল হক, আলহাজ্ব আমিনুল হক দুদু, সাহাবুদ্দিন শিবলী, সোহেল রানা মিন্টু, ইউপি চেয়ারম্যান এবিএম শাহজাহান চৌধুরী, মহিদুল ইসলাম, আহসান হাবিব সবুজ, শহিদ উদ্দিন, রেজাউল করিম চঞ্চল, আসিফ মাহমুদ মিলটন, জাহিদুল ইসলাম, বেলাল হোসেন, সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, শিক্ষক মোস্তাফিজার রহমান রাজা, আজিজার রহমান, নজরুল ইসলাম প্রমুখ। সুবর্ন জয়ন্তী অনুষ্ঠানে বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে “তবুও প্রয়াস” নামে স্বরণিকা’র মোড়ক উন্মোচন করেন। পরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর শহর প্রদক্ষিণ করে। র‌্যালীতে প্রাক্তন শত শত শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট
;