ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

আদমদীঘিতে ডিগ্রী কলেজে গণিত ও বিজ্ঞান ক্লাবের উদ্ধোধন।

এম আব্দুর রাজ্জাক  বগুড়া থেকে :
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম ( মঞ্জু) গণিত ও বিজ্ঞান ক্লাব উদ্ধোধন হয়েছে। গতকাল মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে কলেজের অধ্যক্ষ একেএম আসাদুল হকের সভাপতিত্বে ক্লাবের উদ্ধোধন করেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব হুমায়ুন কবির। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু। বিশেষ অতিথি হিসবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার, সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, উপজেলা ভাইস-চেয়ারম্যান মাহমুদুর রহমান, চিকিৎসক হামিদুর রহমান রানা  নিউইয়র্ক বাংলা ডটকম  ও প্রবাহ অনলাইনডটকম “এর সংবাদদাতা এম.আব্দুর রাজ্জাক, আদমদিঘীর সাংবাদিক শফিকুল ইসলাম সোহেল রানা সহ প্রমুখ।

;