ই-পেপার | শনিবার , ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

সংবাদ পরিবেশন করতে পারবে না আইপিটিভি: তথ্য মন্ত্রণালয়

মন্ত্রণালয় সব আইপিটিভি পরিষেবা প্রদানকারীকে সংবাদ সম্প্রচার থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে এবং সতর্ক করেছে, এ ক্ষেত্রে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কিছু নিবন্ধিত এবং অনিবন্ধিত আইপিটিভি সংবাদ সম্প্রচারে জাতীয় অনলাইন মিডিয়া নীতিমালা ২০১৭ (সংশোধিত ২০২০) এর ধারা ৪.৩ লঙ্ঘন করেছে উল্লেখ করে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইপিটিভি পরিষেবা প্রদানকারীদের অবিলম্বে তাদের সংবাদ সম্প্রচার কার্যক্রম বন্ধ করতে হবে।

;