ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

বগুড়ার শিবগঞ্জে ঈদ উপহার পেলেন তৃতীয় লিঙ্গের মানুষরা।

এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে :  বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে তৃতীয় লিঙ্গের মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। বুধবার উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা ঈদ সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক আব্দুর রউফ রুবেল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম, তৃতীয় লিঙ্গের মুক্তার হোসেন, প্রমুখ। ১২০ জন তৃতীয় লিঙ্গের মানুষ ঈদ সামগ্রী পেয়ে আনন্দে চিত্তে বাড়ি ফিরে যায়। উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা বলেন ঈদের আনন্দন ভাগাভাগি করে নেয়ার জন্য আজকে সমাজের অবহেলিত তৃতীয় লিঙ্গের ১২০ জনের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

;