এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে :
বাংলাদেশ প্রেস ক্লাব শিবগঞ্জ শাখায় জেলা ও উপজেলা সম্মেলন সফল করতে এক প্রস্তুতি মুলক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
১৯ এপ্রিল বুধবার উপজেলার আমতলি বন্দরে ইসলাহুল উম্মাহ মাদরাসায় বাংলাদেশ প্রেস ক্লাব শিবগঞ্জ শাখার আয়োজনে ইফতার পূর্ব আলোচনা সভা বাংলাদেশ প্রেস ক্লাব শিবগঞ্জ শাখার প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক কামরুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রেস ক্লাব বগুড়া জেলা ও রাজশাহী বিভাগ প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হালিম মন্ডল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস ক্লাব বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাজিব, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ প্রেস ক্লাব শিবগঞ্জ শাখার সহ- সভাপতি ফাহিমা জাহান, শিবগঞ্জ শাখার সহ- সভাপতি কামরুজ্জামান,সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, নিরাপদ সড়ক চাই শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি রশিদুর রহমান রানা, সাংবাদিক রবিউল ইসলাম, রাবি,র গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী সাজু মিয়া, সাংবাদিক মোহসিন,বাকি বিল্লাহ,সিরাজুল ইসলাম,রাব্বী হাসান সুমন, প্রস্তুতি ও আলোচনা সভা শিবগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।