জাহিদুল ইসলামঃ
সীমান্ত নগরী দর্শনায় ঢাকাগামী আন্তঃনগর আপ সুন্দরবন ও খুলনাগামী ডাউন চিত্রা এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতিসহ ৬ দফা দাবীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৫ টায় দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দর্শনার জন্য আমরা’র আহ্বায়ক আনোয়ারুল ইসলাম বাবু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমান হাবু ,মুক্তিযুদ্ধের সংগঠক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোঃ শহিদুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন কবির, মো: আমির হোসেন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দর্শনা নাগরিক কমিটির সদস্য সচিব গোলাম ফারুক আরিফ, ঢাকাস্থ দর্শনা পরিবারের উপদেষ্টা আলমগীর হোসেন, ইমতিয়াজ আল, বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী মাস্টার, দর্শনা জন্য আমরা সংগঠনের যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম বাবু, সি এন্ড এফ ব্যবসায়ী আবুল কালাম, ভালোবাসার বন্ধন সংগঠনের সভাপতি আরিফ তরফদার ,ভালোবাসা বন্ধন সংগঠন, ওয়েভ ফাউন্ডেশন, সাম্প্রতিক সাংস্কৃতিক সংগঠন, দর্শনা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, লাল-সবুজ উন্নয়ন সংঘ এর নেতৃবৃন্দ সহ জীবননগর এবং দর্শনার বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।