ই-পেপার | শনিবার , ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) সদস্য হলেন ডিএমপির সাবেক কমিশনার মোহা. শফিকুল ইসলাম

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার মোহা. শফিকুল ইসলামকে বিপিএসসির সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ মে) এক প্রজ্ঞাপনের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয় এ নিয়োগের কথা জানায়। মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মোহা. রফিকুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ১৩৮ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি পিআরএল ভোগরত প্রাক্তন অ্যাডিশনাল আইজি (গ্রেড-১) মোহা. শফিকুল ইসলামকে (বিপি নম্বর ৬২৮৯০২০৯১৪), বিপিএম (বার) তার অভোগকৃত অবসর-উত্তর ছুটি ও তদসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত এবং অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে জনস্বার্থে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) সদস্য পদে সানুগ্রহ নিয়োগ প্রদান করলেন।

সংবিধানের ১৩৯ (১) অনুচ্ছেদ অনুসারে তিনি দায়িত্ব গ্রহণের তারিখ থেকে ৫ (পাঁচ) বছর বা তার বয়স ৬৫ (পঁয়ষট্টি) বছর পূর্ণ হওয়ার মধ্যে যা আগে ঘটে সে সময় পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য পদে দায়িত্ব পালন করবেন

এনটিভিঅনলাইন

;