ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

দক্ষ মিডিয়াকর্মী তৈরীর লক্ষে ২দিন ব্যাপি কর্মশালা রাজশাহীতে ।

এম আব্দুর রাজ্জাক, :

রাজশাহী ধর্মপ্রদেশীয় সামাজিক যোগাযোগ বিষয়ক কমিশনের উদ্যোগে খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রে রাজশাহী ধর্মপ্রদেশের বিভিন্ন ধর্মপল্লীর, হোস্টেল ও সেমিনারীতে অধ্যয়নরত মিডিয়াতে কাজ করতে আগ্রহী যুবক-যুবতীদের নিয়ে ২ দিন ব্যাপী সংবাদ লিখন, রেডিও স্ক্রিপ্ট ও মোবাইল সাংবাদিকতা বিষয়ক এক কর্মশালার আয়োজন করা হয়।

এছাড়াও ২১ মে, পবিত্র খ্রিস্টযাগ ও র‍্যালি মধ্য দিয়ে ৫৭তম বিশ্ব সামাজিক যোগাযোগ দিবস উদযাপিত হয়। এই বছরের মূলভাব ছিলো “অন্তর দিয়ে বলা”।

খ্রিস্টযাগে উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জের্ভার রোজারিও, বিভিন্ন ফাদার সিস্টার ও কর্মশালায় অংশগ্রহণকারী যুবক-যুবতীরা।

বিশপ তার সহভাগীতায় বলেন, “ অন্তর দিয়ে আমাদেরকে খ্রিস্টের বাণী অন্যকে বলতে হবে। যীশু তার শিয্যদের বলেছে তোমরা যাও সকল জাতির কাছে আমার বাণী প্রচার কর। তাই আমরা প্রতিটি খ্রিস্টান এক একজন মিডিয়া কর্মী।”

দুইদিন ব্যাপি সেমিনারে উপস্থিত ছিলেন ফাদার বাবলু কোড়াইয়া, আহ্বায়ক, সামাজিক যোগাযোগ কমিশন, ফাদার নিখিল এ গমেজ, কো-অর্ডিনেটর, রেডিও ভেরিতাস এশিয়া বাংলা সার্ভিস, সিস্টার লায়লী রোজারিও, প্রযোজক, রেডিও ভেরিতাস এশিয়া বাংলা সার্ভিস, মি: রিপন টলেন্টিনু, প্রযোজক, রেডিও ভেরিতাস এশিয়া বাংলা সার্ভিস এবং বিভিন্ন ধর্মপল্লী থেকে আগত ২ জন সিস্টার এবং ৩৮ জন যুবক-যুবতী ।

সংবাদ লিখন পদ্ধতির উপর ক্লাস পরিচালনা করেন ফাদার নিখিল গমেজ । তিনি তার ক্লাসের সহভাগীতায় বলেন “আমাদের সংবাদ লেখার মধ্যে খ্রিস্টীয় মূল্যবোধ গুলো অন্যদের মধ্যে তুলে ধরতে হবে। হলুদ সাংবাদিকতা নয় বরং সত্যকে কে প্রচার করাই যেন আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হয়।”

রেডিও স্ক্রিপ্ট এর উপর ক্লাস পরিচালনা করেন ফাদার বাবলু কোড়াইয়া। তিনি বলেন, আমরা চাই আমরা যা করি তা যেন অন্যেরা জানতে পারে। আমরা একসাথে থাকলে এবং বাণী প্রচার করলে দ্রুত প্রসার লাভ করে আমরা যেন একটা নেটওয়ার্ক গঠন করতে পারি। আমাদের অবশ্যই আদর্শবান মিডিয়াকর্মী হতে হবে।

মোবাইল সাংবাদিকতা বিষয়ক ক্লাস পরিচালনা করতে গিয়ে রিপন টলেন্টিনু বলেন, “সময়ের সাথে সাংবাদিকতার ধরণ ও পরিবর্তন হচ্ছে । মোবাইল সাংবাদিকতার মধ্যে দিয়ে আমরা খ্রিস্ট বিশ্বাসকে আরো বেশি করে প্রচার করতে পারি যে কোন স্থান বা পরিস্থিতি থেকে। তাই আমাদের খ্রিস্টান মিডিয়া গুলোকে সময়ের সাথে তাল মিলিয়ে পরিবর্তন কে মেনে নিয়ে কাজ করে যেতে হবে এই যুব শক্তি ব্যবহার করার মধ্য দিয়ে।”

এতে অংশগ্রহণকারী যুবাগণ কর্মশালা আয়োজন করার জন্য ধন্যবাদ দিয়ে বলেন, “সত্য বানী প্রচার করার জন্য আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিবো আমার সংবাদ লেখার মধ্য দিয়ে । ফিরে গিয়ে যার যার স্থান থেকে সংবাদ প্রেরণ ও প্রকাশ এর মধ্যদিয়ে খ্রিস্টীয় মূল্যবোধ গুলো সমাজের ছড়িয়ে দেবার আশা ব্যক্ত করেন।

;