ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প,উৎপত্তিস্থল সিলেটের গোলাপগন্জ

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার বেলা ১০টা ৪৬ মিনিটের দিকে এই ভূমিকম্প হয় বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণাগার ও গবেষণা কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা সঞ্জয় বিশ্বাস এই তথ্য নিশ্চিত করে জানান, বেলা ১০ টা ৪৬ মিনিট ১৫ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল সিলেটের গোলাপগঞ্জ।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান বলেন, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৫।

;