রেজাউল করিম লিটন:
চুয়াডাঙ্গা জেলায় মাছের ঘাটতি রয়েছে ১ হাজার ৫০৫ মেট্রিকটন। জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভায় এ তথ্য জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পাল।
মতবিনিময় সভায় জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পাল জানান, এ জেলায় ৬ হাজার ৫০০ দশমিক ৭৫ হেক্টর জলাশয় রয়েছে। জেলায় ১ হাজার ৫০৫ মেট্রিকটন মাছ উৎপাদনে ঘাটতি। ৪৪টি মৎস্য সমিতি ও ৪ হাজার ৩৫৬ জন জেলে নিয়ে গোটা জেলায় মৎস্য সম্পদের কার্যক্রম চলছে। তিনি বলেন, প্রকৃত মৎস্যচাষীরাই এ জেলায় মাছচাষের সঙ্গে জড়িত।
‘নিরাপদ মাছে ভরবো দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ’ এ প্রতিপাদ্য বিষয়টি সামনে নিয়ে চুয়াডাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ জুলাই) বেলা ১১ টায় চুয়াডাঙ্গা জেলা মৎস্য কর্মকর্তার সম্মেলন কক্ষে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পাল, জ্যেষ্ঠ সহকারী পরিচালক রবিউল ইসলাম, সাংবাদিকবৃন্দ, মৎস্য চাষী, মৎস্যজীবীগণ উপস্থিত ছিলেন।