ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

ডুমুরিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহের সমাপণী অনুষ্ঠান সম্পন্ন

খুলনা প্রতিনিধি
ডুমুরয়িায় উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে জাতীয় মৎস্য সপ্তাহ নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। রবিবার সকালে উপজেলা অফিসার্স ক্লাবে সরকারি অফিসার, জনপ্রতিনিধি, মৎস্য চাষি, মৎস্যজীবী ও অন্যান্য সুফলভোগীদরে সমš^য়ে এক মূল্যায়ন ও সমাপণী অনুষ্ঠান সম্পন্ন হয়। সমাপণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান। প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) এস এম আশিস মোমতাজ, অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া ও মুক্তিযোদ্ধা চন্দ্রকান্ত তরফদার। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সরকারি কর্মকর্তাবৃন্দ।

;