ই-পেপার | শনিবার , ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

চাঁপাইনবাবগন্জে বিভাগীয় কমিশনার রাজশাহীর কর্মসুচী

এম আব্দুর রাজ্জাকঃ

রাজশাহী বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার জনাব ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর ০৬ আগস্ট ২০২৩ সকাল ১০:৩০ টায় চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণের সাথে মতবিনিময় সভা করেন। সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের মান্যবর জেলা প্রশাসক জনাব এ কে এম গালিভ খাঁন। এ সভায় চাঁপাইনবাবগঞ্জ জেলায় চলমান বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও এ বিষয়ে করণীয় বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

মতবিনিময় সভার আগে ও পরে তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

০১। কালেক্টরেট ইংলিশ স্কুল পরিদর্শন
০২। কালেক্টরেট শিশু পার্কের সৌন্দর্যবর্ধন ও সংস্কার কাজ পরিদর্শন
০৩। চাঁপাইনবাবগঞ্জ টেনিস ক্লাব দর্শন
০৪। জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু কর্নার দর্শন
০৫। ছত্রাজিতপুর ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন ডিজিটাল সেন্টার ও ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন
০৬। পল্লী সঞ্চয় ব্যাংকের আওতাধীন রশিকনগর গ্রাম উন্নয়ন সমিতির কার্যক্রম দর্শন ও সমিতির সদস্যদের সাথে উঠান বৈঠক
০৭। শিবগঞ্জ উপজেলা ভূমি অফিস পরিদর্শন
০৮। চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ কর্তৃক বাস্তবায়িত/বাস্তবায়নাধীন উজিরপুর আদর্শ ডিগ্রি কলেজের উন্নয়ন প্রকল্প পরিদর্শন
০৯। শিবগঞ্জের ঘোড়াপাখিয়ায় পাখিদের অভয়াশ্রম ‘গোধূলি’ দর্শন ও উদ্বোধন।

রাজশাহী বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার, ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর স্যার শিবগঞ্জ উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি ভূমি অফিসে আগত সেবা প্রত্যাশীদের সাথে কথা বলে ভূমি অফিসের সেবার বিষয়ে সন্তুষ্ট প্রকাশ করেন এবং ভূমিসেবার বিভিন্ন বিষয়ে মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব এ কে এম গালিভ খাঁন, উপপরিচালক স্থানীয় সরকার, চাঁপাইনবাবগঞ্জ, জনাব দেবেন্দ্র নাথ উরাঁও, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ, জনাব মোঃ আফাজ উদ্দিন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), আহমেদ মাহবুব-উল-ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), জনাব মোঃ আনিছুর রহমান স্যার, উপজেলা নির্বাহী অফিসার, শিবগঞ্জ, জনাব মোঃ আবুল হায়াত এবং শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, জনাব চৌধুরী জোবায়ের আহম্মদ এসময় উপস্থিত ছিলেন।

মান্যবর বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর স্যার, শ্রদ্ধেয় জেলা প্রশাসক স্যারসহ উপস্থিত সকল সিনিয়র স্যারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পরিদর্শনকালে মান্যবর বিভাগীয় কমিশনার স্যারের দিকনির্দেশনা আগামীতে চলার পথে পাথেয় হয়ে থাকবে।

;