দর্শনা অফিসঃ
দর্শনা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে থানার নবাগত ওসি’র মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টায় দর্শনা প্রেসক্লাবে আয়োজিত মত বিনিময় সভার সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম।
মতবিনিময় সভায় দর্শনা থানান নবাগত অফিসার ইনচার্জ শ্রী বিপ্লব কুমার সাহা।
তিনি বলেন,
সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক কাঁধে,কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব ধরণের অপরাধ কমে যাবে।
আপনারা আমাকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। আমি মাদক মুক্ত নিরাপদ দর্শনা উপহার দেবো।
এসময় তিনি থানার সকল প্রকার অপরাধমূলক কর্মকান্ড দমন করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, থানার সেকেন্ড অফিসার এস,আই খান আব্দুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হানিফ মন্ডল, সহ সম্পাদক নজরুল ইসলাম, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আহসান হাবিব মামুন, সহ-সভাপতি মাহমুদ হাসান রনি,
প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুজ্জামান ধীরু, আওয়াল হোসেন, সাবেক সাধারন সম্পাদক চঞ্চল মেহমুদ,
এফএ আলমগীর, মনিরুজ্জামান সুমন, হাসমত আলী, মাসুম বিল্লাহ, আব্দুর রহমান, ওয়াসিম রয়েল, আঃ আলীম, শ্রী সুকমল চন্দ্র দাস বাঁধন, আব্দুল হান্নান, আবিদ হাসান রিফাত, প্রমূখ।