ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

ডুমুরিয়ায় ডিমের বাজারে আগুন

ডুমুরিয়ায় ডিমের বাজার আগুন
খুলনা প্রতিনিধি
খুলনার ডুমুরিয়ায় ডিমের বাজার আবারো উর্ধ্বমুখী। মুরগী খামার থেকে বাজারে আসতে না আসতেই দাম প্রায় দ্বিগুণ হয়ে যায়। সপ্তাহের ব্যবধানে ডজনে বেড়েছে ২০ টাকা। ডিমের সংকট বলে অযুহাত দেখাচ্ছেন বিক্রেতারা। মুরগির খাদ্যের দাম বেড়েছে বলে দাবিও করছেন খামারিরা। জানা যায়, বর্তমানে খুচরা ১৫০-১৬০ টাকা ডজন কিনতে হচ্ছে ক্রেতাদের। এতে ক্রেতারা ক্ষতিগ্রস্ত হলেও বিক্রেতাদের রয়েছে নানা অজুহাত। সাধারণ জনগন এবং ক্রেতারা বলেন বাজারে প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়। তারা বলছে, এক মাসে দাম বেড়েছে প্রায় ২০ টাকা। একজন ডিম ব্যবসায়ী বলেন, এখন আর আগের মতো ডিম সরবরাহ নেই। গত সপ্তাখানেক যাবত ডিমের দাম বাড়ছে। খাদ্যের দাম বেড়ে যাওয়ায় অনেক খামারি তাদের খামার বন্ধ করে দিয়েছেন। ফলে চাহিদার তুলনায় উৎপাদন কমে গেছে। আর বাজারে দাম বেড়ে গেছে। আরেক জন ডিম ব্যবসায়ী বলেন, এসপ্তাহে প্রতি ডজন সাদা ডিম ১৬০ টাকা ও লাল ডিম ১৭০ টাকায় বিক্রি করছি। যা গত সপ্তাহে ১৫০-১৫৫ টাকায় বিক্রি করতাম। খর্নিয়া এলাকার খামারিরা জানায়, দফায় দফায় পোল্ট্রি ফিডের দাম বৃদ্ধি ও খামার কমে যাওয়ায় চাহিদা অনুযায়ী যোগান দেওয়া যাচ্ছে না। খাদ্যের দাম বাড়ার কারণে অনেক খামার বন্ধ হয়ে গেছে। আগে গ্রামে ৩০-৪০ টি খামার থাকলেও এখন রয়েছে মাত্র ২০ টি খামার। তাই উৎপাদন কম হওয়ার কারণে ডিমের দাম বেড়েছে। ডিমের দাম বৃদ্ধি পাওয়া এলাকার সচেতন মহল মনে করেন বাজার মনিটরিং এর মাধ্যমে যাতে সাধারনের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা যায় তার জন্য নির্দিষ্ট কর্তৃপক্ষের বাজার মনিটরিং সহ দৃষ্টি কামনা করছেন।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট
;