ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

নবম শ্রেণির শিক্ষার্থীদের কোনো বিভাগ থাকবে না

মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বিভাগ বিভাজন উঠে যাচ্ছে। এর ফলে নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য এখন থেকে আর বিজ্ঞান, মানবিক বা ব্যবসায় শিক্ষা বিভাগ থাকবে না। ২০২৪ সাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে এক স্মারকে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।

অধিদপ্তরের এই স্মারকে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ অনুযায়ী মাধ্যমিক পর্যায়ে ২০২৪ শিক্ষাবর্ষ থেকে নবম শ্রেণিতে বিভাগ (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা) বিভাজন থাকছে না।

বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে নির্দেশক্রমে অবহিত করা হলো।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে চালু হয়েছে নতুন শিক্ষাক্রম। ২০২৪ সালে নতুন শিক্ষাক্রমে শুরু হবে দ্বিতীয়, তৃতীয়, অষ্টম ও নবম শ্রেণির কার্যক্রম। পর্যায়ক্রমে ২০২৫ সালে চতুর্থ, পঞ্চম ও দশম এবং ২০২৬ সালে উচ্চ মাধ্যমিক পর্যায়েও এর প্রয়োগ শুরু হবে।

;