ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

কংগ্রেসে যোগ দিলেন আসাম বিজেপির শীর্ষ মুসলিম নেতা আমিনুল হক লস্কর

২০১৬ সালের বিধানসভা নির্বাচনে জিতে অসমের প্রথম মুসলিম বিজেপি নেতা আইনপ্রণেতা হয়ে নজির তৈরি করেছিলেন তিনি। বরাক উপত্যকার সেই জনপ্রিয় নেতা আমিনুল হক লস্কর লোকসভা ভোটের আগে যোগ দিলেন কংগ্রেসে।

বুধবার আমিনুল হক রাজধানী গুয়াহাটিতে কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে দলটিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন। এ সময় আসাম রাজ্য কংগ্রেসের প্রেসিডেন্ট জিতেন্দ্র সিং আলওয়ারসহ রাজ্য অন্যান্য জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

এআইসিসির পর্যবেক্ষক জিতেন্দ্র সিংহের উপস্থিতিতে ‘হাত’ পতাকা হাতে নেওয়ার পরে আমিনুল বলেন, ‘‘আমি গত ১৩ বছর ধরে বিজেপি করেছি। কিন্তু আসামে বিজেপি তার রাজনৈতিক আদর্শ হারিয়েছে। অসম এবং অসমবাসীর স্বার্থে তাই এই সিদ্ধান্ত নিলাম।’’

তবে আসামের মুসলিম সমাজে ‘হেভিওয়েট নেতা’ হিসেবে পরিচিত আমিনুল হক লস্কর ২০২১ সালের বিধানসভা নির্বাচনে জিততে পারেননি। আসামভিত্তিক রাজনৈতিক দল অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের (এআইইউডিএফ) প্রার্থী করিম উদ্দিন বারভুইঞার কাছে হেরে গিয়েছিলেন তিনি। তারপর থেকেই বিজেপিতে তার গুরুত্ব হ্রাস পেতে থাকে বলে অভিযোগ আমিনুলের।

লোকসভা ভোটের আগে আমিনুলের কংগ্রেসে যোগদান বরাক উপত্যকায় কংগ্রেসকে বাড়তি শক্তি জোগাবে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।

;