খুলনা প্রতিনিধি
বেসরকারি উন্নয়নমূলক সংস্থা দলিতের আয়োজনে ও খ্রিষ্টান এইডের অর্থায়নে প্রযুক্তিতে অভিগম্যতা বৃদ্ধির মাধ্যমে অনগ্রসর দলিত জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে মঙ্গলবার সকাল ১০টায় উপযুক্ত উদ্যোক্তা এবং ক্রেতার সঙ্গে লিংকেজ জনিত সভা টিপনা ভিলেজ সুপার মার্কেটে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দলিত সংস্থার নির্বাহী পরিচালক স্বপন কুমার দাস। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাগুরাঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম হেলাল। সভার কার্যক্রম ও উদ্দেশ্য বর্ণনা করেন কর্মসূচি প্রধান ও প্রকল্পের ফোকাল উত্তম কুমার দাস। সভায় পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন টেকনিক্যাল সাপোর্ট অফিসার হোসনেয়ারা। অনুষ্ঠান বাস্তবায়নের সার্বিক সহযোগিতা করেন ফাইন্যান্স কাম এডমিন কর্মকতা কৃষ্ণপদ দাস। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সোশ্যাল মবিলাইজার রুমা আক্তার।