ই-পেপার | শনিবার , ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

বরিশালে শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নের যোগাযোগ কার্যক্রমের আওতায় “শিশুর প্রতি সহিংসতা রোধে কমিউনিটি ডায়লগ” অনুষ্ঠিত

এম. জুলফিকার আলী ভূট্টো, বিশেষ প্রতিনিধি- বরিশাল আলহাজ্ব দলিল উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয় তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নের যোগাযোগ কার্যক্রমের আওতায় “শিশুর প্রতি সহিংসতা রোধে কমিউনিটি ডায়লগ” অনুষ্ঠিত হয়। ৯ ডিসেম্বর-২০২৪ সোমবার বেলা ১ টায় বরিশাল আলহাজ্ব দলিল উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয় তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নের যোগাযোগ কার্যক্রমের আওতায় “শিশুর প্রতি সহিংসতা রোধে কমিউনিটি ডায়লগ” অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব  করেন বরিশাল বেতারের আঞ্চলিক পরিচালক কিশোর রঞ্জন মল্লিক। শিশুদের প্রতি সহিংসতা রোধে উপস্থিত, ছাত্রী, শিক্ষক, অভিভাবক, শ্রোতা ক্লাবের সদস্যদের উদ্দেশ্য দিকনির্দেশনামূলক আলোচনা করেন বরিশাল বেতারের উপ-আঞ্চলিক পরিচালক মো. রফিকুল ইসলাম, অধ্যাপক কবি কামরুন্নাহার মুন্নী, আলহাজ্ব দলিল উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নরুল ইসলাম, বরিশাল বেতারের সহকারী পরিচালক হাসনাইন ইমতিয়াজ, শিক্ষক মো. জসীম উদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল বেতার শ্রোতা তথ্য ক্লাব’র সভাপতি জিল্লুর রহমান জিল্লু, জয় বাংলা বেতার শ্রোতা সংঘের সভাপতি বরুণ কর্মকার শোভন। অনুষ্ঠান পরিচালনা বরিশাল বেতারের উপস্থাপক নেজারুল ইসলাম, অনুষ্ঠান ব্যবস্থাপনায় ছিলেন মো. ইমরান হোসেন। ডায়লগ অনুষ্ঠান আয়োজন করে বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্র।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট
;