ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

প্রখ্যাত বেতার শ্রোতাসংগঠক ও  ডি-এক্সার নরসিংদীর মো. হোসাইন মুসা’র আজ শুভ জন্মদিন

এম. জুলফিকার আলী ভুট্টো,  বিশেষ প্রতিনিধিঃ

বেতার জ্ঞানের এক মহামূল্যবান গণমাধ্যম। বেতারের অনুষ্ঠান শ্রবণের মাধ্যমে যেমন নিজেকে আলোকিত করা যায় ঠিক তেমনি সমাজকেও জ্ঞানের আলোয় কু-সংস্কারের অন্ধকার থেকে আলোকিত করা যায়। বেতারের অনুষ্ঠান শুনে মূল্যবোধকে বিকশিত ও জাগ্রত করে দেশপ্রেমে অগ্রসর হয়ে দেশ ও দশের কল্যাণে বিশেষ ভূমিকা রাখা যায়। বাংলাদেশ বেতার ও আন্তর্জাতিক বেতার গুলো তাদের বিভিন্ন বিষয়ে যেমন: স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ, সংস্কৃতি, কৃষি, গবেষণা, অর্থনীতি, খেলাধুলা, পর্যটন, বিজ্ঞান, সমাজ সচেতন, সামাজিক ব্যাধি, কু-সংস্কার ইত্যাদির পাশাপাশি বিনোদনমূলক অনুষ্ঠান সম্প্রচার করে থাকে। এ সকল অনুষ্ঠান সম্প্রচারের মাধ্যমে দেশ-বিদেশের শ্রোতাদের জ্ঞান, মূল্যবোধ, সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সুস্থ, সুন্দর সমাজ ব্যবস্থায় বেতার মাইলফলক অবদান রাখছে। আজকে একজন শ্রোতা সংগঠক ও ডি-এক্সার এর সাথে আপনাদের পরিচয় করে দিতে চাই। তিনি হলেন আমাদের সবার পরিচিতি নরসিংদী জেলার সদরের বানিয়াছল বেতার বন্ধু সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি “মো. হোসাইন মুসা”  আজ তার শুভ জন্মদিন। তিনি পারিবারিক ভাবে ছোট বেলা থেকে বাবা, ভাই, বোনরা যখন অনুষ্ঠান শুনতেন তখন থেকেই তিনি বেতার অনুষ্ঠান শুনে আসছেন। নব্বই দশক ছিল বেতারের স্বর্ণযুগ। তখন বাংলাদেশ বেতার ও আন্তর্জাতিক বেতারের বিভিন্ন দেশের কেন্দ্রগুলো শর্টওয়েভে/এফএম/মিডিয়াম ওয়েভে অনুষ্ঠান সম্প্রচার করতো। বাংলাদেশ বেতার ও আন্তর্জাতিক বেতারের বিভিন্ন কেন্দ্রের অনুষ্ঠানে চিঠি লিখে এবং ডি-এক্সিং করে যারা জনপ্রিয়তা ও সু-নাম অর্জন করে ছিলেন তাদের মধ্যে অন্যতম প্রখ্যাত শ্রোতা ও সংগঠক এবং ডি-এক্সার নরসিংদী জেলার সদরের বানিয়াছল বেতার বন্ধু সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি এই মো. হোসাইন মুসা। ১৯৯৮ সালের ১ নভেম্বর নরসিংদী জেলা বেতার শ্রোতা পরিষদের উদ্যোগে তিনি নরসিংদী জেলার বেতার শ্রোতাদের নিয়ে নরসিংদী জেলার পাঁচদোনাস্থ সোনর গ্রামের ১০০ টি বটগাছ সম্বলিত ঐতিহাসিক স্থানে প্রথম শ্রোতা সম্মেলনের আয়োজন করেছিলেন।  এবছরই নরসিংদী জেলার বেতার শ্রোতাদের নিয়ে তিনি বিভিন্ন পর্যটন স্পটে শ্রোতা মিলন মেলার আয়োজন করে থাকেন। বিগত কয়েক বছরে নরসিংদী ড্রিম হলিডে পার্ক ও নারায়ণগঞ্জের বাংলার তাজমহল, পানাম সিটি, সোনারগাঁও যাদুঘর এলাকায় নরসিংদীর বেতার শ্রোতারা কয়েকটি মিলন মেলার আয়োজন করেন। নিজ এলাকায় ১৯৯৯ সালের ১ জানুয়ারী বানিয়াছল বেতার বন্ধু সংসদ নামে একটি শ্রোতা ক্লাব প্রতিষ্ঠা করেন তিনি। যার মাধ্যমে দেশে বিদেশে অগণিত বেতার শ্রোতাদের সাথে সু-সম্পর্ক স্থাপন করেছেন। তিনি চীন আন্তর্জাতিক বেতার থেকে বাংলা বিভাগের শ্রেষ্ঠ শ্রোতার সম্মাননা হিসাবে বাংলাদেশস্থ তৎকালীন চীনা রাষ্ট্রদূতের কাছ থেকে চীনা দূতাবাসে আয়োজিত জমকালো অনুষ্ঠানে আকর্ষনীয় ক্রেস্ট গ্রহণ করেছেন। সেই সাথে বাংলাদেশ বেতার ও বহি:বিশ্বের আন্তর্জাতিক বেতার যেমন ডয়চে ভেলে, রেডিও জাপান, বিবিসি বাংলা, ভয়েস অব আমেরিকা, রেডিও কানাডা, সুইস রেডিও, রেডিও তেহরান ইত্যাদি হতে আয়োজিত কুইজ ও জ্ঞান যাচাই প্রতিযোগিতার বিজয়ী হয়ে আকর্ষণীয় উপহার অর্জন করেছেন। মো. হোসাইন মুসা করোনাকালীন সময় ২০২০ সালে বেতার শ্রোতা ফাউন্ডেশন, নরসিংদী নামে একটি অনলাইন ভিত্তিক ফেসবুক গ্রুপ প্রতিষ্ঠা করেন। যার এডিমন নারায়ণগঞ্জের বেতার শ্রোতা রোমান মোল্লা, নরসিংদীর বেতার শ্রোতা শাহজালাল হাজারী। বেতার শ্রোতা ফাউন্ডেশন, নরসিংদী প্রতিষ্ঠা হওয়ার পর থেকে প্রতি বছর দেশের বিভিন্ন জেলার বেতার শ্রোতাদের নিয়ে শ্রোতা মিলন মেলার আয়োজন করে বেতার ও শ্রোতাদের সাথে সু-সম্পর্ক স্থাপনে বিশেষ ভূমিকা রাখছেন তিনি। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন নবীনগর উপজেলার কুড়িনাল গ্রামে শ্রোতা সংগঠক ও ডি-এক্সার মো. হোসাইন মুসা’র জন্ম ১৯৮৩ সালের ৫ জানুয়ারী আজকের এই দিনে। বাবা ব্যাংকার ছিলেন বিধায় বাবার চাকুরির কারণে তিনি ছোট বেলা থেকেই নরসিংদীতে বড় হন। তার শৈশব, কৈশোর থেকে শুরু করে বর্তমানে নরসিংদী জেলার স্থায়ী বাসিন্দা। তিনি নরসিংদী জেলার ব্রাহ্মন্দী কামিনী কিশোর মৌল্লিক সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি, নরসিংদী সরকারি কলেজ থেকে এইচ.এস.সি, অনার্স (সম্মান) ও মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। ২০০৮ সালে একটি সরকারি চাকুরীতে যোগদানের মাধ্যমে তিনি কর্মজীবনে পথচলা । কর্মজীবনে প্রবেশ করেও তিনি বেতার ও শ্রোতাদের সাথে রেখে  চলেছেন সু-সম্পর্ক। তিনি ২০২৩ সালে নরসিংদী জেলার বেতার শ্রোতাদের নিয়ে আইআরআইবি ফ্যান ক্লাব নরসিংদী প্রতিষ্ঠা করেন। রেডিও তেহরানের অনুষ্ঠান সম্পর্কে প্রচার প্রচারণায়  রেডিও তেহরানের অনুষ্ঠান শোনতে আহ্বান জানান। ব্যক্তিগত জীবনে মো. হোসাইন মুসা বিবাহিত। ২০০৮ সালের জুলাই মাসে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার  ছেলে তাসমিম হোসাইন এবং  মেয়ে হাফসা হোসাইন নরসিংদীর একটি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত । বিশিষ্ট বেতার শ্রোতা মো. হুসাইন মুসা সম্পর্কে খাগড়াছড়ির আরেক বেতার শ্রোতা ওসমান পল্লী মুক্ত বিহঙ্গ শ্রোতা সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি এম. জুলফিকার আলী ভুট্টো বলেন, মো. হোসাইন মুসা একজন স্বনামধন্য বেতার শ্রোতা,  দক্ষ, অভিজ্ঞ, মেধাবী ও অন্যতম বেতার শ্রোতা সংগঠক এবং ডি-এক্সার মো. হোসাইন মুসা। তাঁর শুভ জন্মদিনে প্রীতিময় শুভেচ্ছা জানাচ্ছি এবং  আজকের যে সকল বেতার শ্রোতাদের শুভ জন্মদিন তাদেরকেও আমার  পক্ষ থেকে প্রীতিময় শুভেচ্ছা এবং অভিনন্দন।  এই বেতার শ্রোতার জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন যথাক্রমে-হাশমত উল্লাহ, দিগেন কুমার পাল, ইয়াকুব আলী সরকার, সহিদুল ইসলাম, মো. নাজমুল হক, আব্দুর রাজ্জাক হৃদয়, নাজমুল হোসেন, সেলিম রাজ, যুবরাজ চৌধুরী, ফারজানা কাজী, আশুতোষ চক্রবর্তী, মিতু ফারিয়া, লক্ষিমান কুন্ডু, ইসমাইল হোসেন, ফারুক আহমেদ, তিতুমীর, শহীদুজ্জামান শহীদ, মো. শাহজালাল হাজারী, রোমান মোল্লা, আবুল কালাম ও ব-দ্বীপ বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এ কে এম ফজলুল হক মনোয়ারসহ আরও অনেকে।

;