ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

ডুমুরিয়ায় মাগুরখালীতে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সেলিম আবেদ,খুলনা প্রতিনিধি
ডুমুরিয়ার মাগুরখালীর কৈপুকুরিয়া মাগুরখালী মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বিদ্যালয় মাঠে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সাবেক অধ্যক্ষ নিরঞ্জন কুমার মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল আমিন। প্রধান শিক্ষক তন্ময় প্রকাশ মন্ডলের সঞ্চালনায় বক্তব্য ও উপ¯ি’ত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ কুমার বিশ্বাস, একাডেমিক সুপারভাইজার টিকেন্দ্রনাথ সানা, বিআরডিবি চেয়ারম্যান অরুণ কুমার গোলদার, অধ্যক্ষ দেবপ্রসাদ মন্ডল, শিক্ষক রনজিত কুমার সানা,প্রভাত কুমার মন্ডল, বিধান মল্লিক, গুরুদাস সরকার, শিক্ষার্থী ঋদি মল্লিক, শাহিন মাহমুদ সহ সকল সকল শিক্ষক কর্মচারীবৃন্দ।
অপরদিকে একই দিনে আমুড়বুনিয়া মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে দুইদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সমাপনী দিনে স্কুল মাঠে পুরস্কার বিতরণ সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষা রবীন্দ্রনাথ সরকার। প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক অমর কৃষ্ণ মন্ডলের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ কুমার বিশ্বাস, একাডেমিক সুপারভাইজার টিকেন্দ্রনাথ সানা, বিআরডিবি চেয়ারম্যান অরুণ কুমার গোলদার, অধ্যক্ষ দেবপ্রসাদ মন্ডল, শিক্ষক তপদ্যুতি সানা, পংকজ রায়, কোহিনুর খাতুন,নিলিমা অধিকারী, মহেন্দ্রনাথ সরকার, সুশান্ত মন্ডল,মহানন্দ গাইন,নিতাই দাস,জয়দেব সরকার, শিক্ষার্থী সজল কুমার সরকার প্রমুখ।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট
;