ই-পেপার | শনিবার , ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

উথলী ডিগ্রি কলেজের সভাপতি হলেন মোহাম্মদ আব্দুল্লাহ,বিদ্যোৎসাহী সদস্য নাজমুল হুসাইন:

নিজস্ব প্রতিবেদক:

জীবননগর উপজেলার উথলী ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন উথলী প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ ও বিদ্যোৎসাহী সদস্য হয়েছেন উথলী ইউনিয়ন যুবদলের আহবায়ক ও চুয়াডাঙ্গা জজ কোর্টের তরুণ আইনজীবী মো.নাজমুল হুসাইন দিপু।

কলেজ পরিচালনার কার্যক্রম সুষ্ঠুভাবে অব্যাহত রাখতে আজ মঙ্গলবার(২৪ জুন) জাতীয় বিশ্ববিদ্যালয়(গাজীপুর) থেকে দুই বছরের জন্য এই কমিটির অনুমোদন প্রদান করা হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মো.আব্দুল হাই সিদ্দিক এই নতুন কমিটির অনুমোদন দেন।উথলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো.আকরাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

কলেজ পরিচালনার নতুন গভর্নিং বডির কমিটি কে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন জীবননগর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও উথলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো.আবুল কালাম আজাদ,উথলী ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হোসেন,সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দীন জাহিদ সহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।এছাড়াও অত্র কলেজের শিক্ষক শিক্ষিকা ও স্থানীয় বিভিন্ন পেশাজীবি মানুষ নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন।

অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা প্রবীণ সাংবাদিক মোহাম্মদ আব্দুল্লাহ উথলী প্রেসক্লাবের সভাপতির পাশাপাশি তিনি জান্নাতুল খাদরা দাখিল মাদরাসা, সেনেরহুদার এ্যাডহক কমিটির সভাপতির দায়িত্ব সহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন।নাজমুল হুসাইন দিপু উথলী ইউনিয়ন যুবদলের আহবায়ক,উথলী দক্ষিণপাড়া কবরস্থান কমিটির সভাপতির দায়িত্বের পাশাপাশি চুয়াডাঙ্গা জর্জ কোর্টের আইনজীবী পেশায় আছেন।
প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মান বৃদ্ধি করে কলেজের সুনাম অক্ষুন্ন রাখতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন নতুন কমিটির সদস্যরা।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট
;