ই-পেপার | শনিবার , ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

নওগাঁ জেলার পুলিশ সুপার কর্তৃক ধামইরহাট থানা এবং বদলগাছি থানা আকস্মিক পরিদর্শন।

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে :

(২৫ জুলাই শুক্রবার) নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম, ধামইরহাট থানা এবং বদলগাছি থানা আকস্মিক পরিদর্শন করেন।

পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার, পত্নীতলা সার্কেল, অফিসার ইনচার্জ ধামইরহাট থানা এবং বদলগাছি থানা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার বলেন থানায় আগত সেবা প্রার্থীদের সাথে সদাচরণ নিশ্চিত করার মাধ্যমে সেবা দিতে হবে। মামলা, জিডি কিংবা পুলিশ ক্লিয়ারেন্স এর ক্ষেত্রে দ্রুততম সময়ে সেবা নিশ্চিত করতে হবে। তদন্তাধীন মামলাসমূহ দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করা, ওয়ারেন্ট তামিলের হার বৃদ্ধি করা, কার্যকারী পেট্রোল নিশ্চিত করা ,মাদক অভিযান বৃদ্ধিসহ দায়িত্ব পালনের ক্ষেত্রে আরো গতিশীল হওয়ার জন্য সবাইকে নির্দেশ দেন। পুলিশের সকল সদস্যকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্যও তিনি আহ্বান জানান।

পরিদর্শনকালে পুলিশ সুপার থানায় উপস্থিত থেকে সেবা প্রত্যাশী জনগণের সাথে তাদের সমস্যার বিষয়ে শ্রবণ করেন এবং প্রয়োজনীয় দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য অফিসার ইনচার্জ কে নির্দেশ প্রদান করেন।

প্রতিটি থানা যেন জনগণের ভরসার কেন্দ্রবিন্দু হয় সে বিষয়টির দিকে নজর দেওয়ার জন্য তিনি সবাইকে আহ্বান জানান। পুলিশ সুপার মহোদয় ধামইরহাট থানা কম্পাউন্ডে একটি বৃক্ষরোপন করেন।

এ সময় থানার সকল স্তরের অফিসার-ফোর্স উপস্থিত ছিলেন।

;