ই-পেপার | শনিবার , ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

ডুমুরিয়ায় ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী সম্পন্ন, ফুটবলে বান্দা স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন

 

খুলনা প্রতিনিধি

খুলনার ডুমুরিয়ায় উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা যুব সংঘ মাঠে আয়োজিত চুড়ান্ত পর্বের ফুটবল প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন বান্দা কলেজিয়েট স্কুল এন্ড কলেজ বনাম শাহপুর মাধ্যমিক বিদ্যালয়। নির্ধারিত সময়ে খেলায় বান্দা কলেজিয়েট স্কুল এন্ড কলেজ ফুটবল একাদশ ২-১ গোলে শাহপুর মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে বান্দা কলেজিয়েট স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন হন।

খেলা পরিচালনা করেন নাজমুল বারী।

প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী সভায় বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল আমিন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ কুমার বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় উপ¯ি’ত ছিলেন ইন্সটেক্টর মোঃ মনির হোসেন, একাডেমিক সুপারভাইজার টিকেন্দ্রনাথ সানা,প্রধান শিক্ষক আইউব হুসাইন, অধ্যক্ষ সমীর মন্ডল,শিকক্ষ শংকর মন্ডল, শরিফুল ইসলাম, হিরন্ময় মন্ডল,বিলায়েত হোসেন, জেলা পূজা উদযাপন ফ্রন্ট নেতা নিত্যানন্দ মন্ডল,বিএনপি নেতা রবিউল ইসলাম বাবলু প্রমুখ।

 

;