এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে : বগুড়ার আদমদীঘিতে ৯২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। (৫ অক্টোবর রবিবার ) দুপুরে তাদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে। এর আগে পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো – আদমদীঘি উপজেলার ডালম্বা পূর্বপাড়ার মৃত কাশেম সর্দারের ছেলে শিপন রবিন নরেশ (৩১)। তাকে ২৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রেপ্তার করে থানার এসআই আরাফাত হোসেন। একই দিকে উপজেলার মুরইল বাজার এলাকার পুটু মিয়ার ছেলে রাশেদ রানাকে (২৬) তাকে ৬৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রেপ্তার করে থানার এসআই ফেরদৌস আলী। এসব তথ্য নিশ্চিত করেছেন আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান।