ই-পেপার | শনিবার , ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

পুলিশ সুপার নওগাঁ কর্তৃক পত্নীতলা ও সাপাহার সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন।

Oplus_131072

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে :

(২৮ অক্টোবর মঙ্গলবার ) নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম পত্নীতলা সার্কেল অফিস এবং সাপাহার সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে যথাক্রমে অতিরিক্ত পুলিশ সুপার পত্নীতলা সার্কেল মোঃ শরিফুল ইসলাম এবং সহকারী পুলিশ সুপার সাপাহার সার্কেল শ্যামলী রানী বর্মন উপস্থিত ছিলেন।

এছাড়াও পত্নীতলা সার্কেল অফিসে অফিসার ইনচার্জ পত্নীতলা থানা এবং অফিসার ইনচার্জ ধামুরহাট থানা উপস্থিত ছিলেন। অন্যদিকে সাপাহার সার্কেল অফিস পরিদর্শনকালে অফিসার ইনচার্জ সাপাহার থানা এবং অফিসার ইনচার্জ পোরশা থানা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার সার্কেল অফিসে রক্ষিত সকল প্রকার রেজিস্টার এবং তাদের দৈনন্দিন কার্যক্রম পুঙ্খানুপুঙ্খভাবে দেখেন উক্ত রেজিস্টার সমূহের সঠিক ব্যবহার সংক্রান্তে সার্কেল অফিসে কর্মরত উপস্থিত সকল অফিসার এবং ফোর্সদের নির্দেশনা প্রদান করেন।

তদন্তাধীন মামলাসমূহ দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করা, ওয়ারেন্ট তামিলের হার বৃদ্ধি করা, কার্যকারী পেট্রোল নিশ্চিত করা ,মাদক অভিযান বৃদ্ধিসহ দায়িত্ব পালনের ক্ষেত্রে আরো গতিশীল হওয়ার জন্য সবাইকে নির্দেশ দেন। পুলিশের সকল সদস্যকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্যও তিনি আহ্বান জানান।

প্রতিটি থানা যেন জনগণের ভরসার কেন্দ্রবিন্দু হয় সে বিষয়টির দিকে নজর দেওয়ার জন্য তিনি সবাইকে আহ্বান জানান।

;