প্রতিনিধি;
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার করোতোয়া মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচনে বিএনপিপন্থী দুজন ও এবং জামায়াতপর্ন্থী দুজন বিজয়ী হয়েছে। ভোট গণনা শেষে আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে বিএনপির সমর্থিত তিনজন এবং জামায়াত সমর্থিত রয়েছে ৪ জন।
নির্বাচনে ২১২ ভোট পেয়ে এক নম্বর অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন মো. আশাদুল হক, ২০১ ভোট পেয়ে ২ নম্বর অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন মো. ছানোয়ার হোসেন, ১৯৭ ভোট পেয়ে ৩ নম্বর অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন মো. ওলিউল আলম এবং ১৯৪ ভোট পেয়ে ৪ নম্বর অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন মো. আব্দুল হালিম মিয়া।
নির্বাচনে বিএনপি সমর্থিত ৩ জন প্রার্থী হলের মো. আব্দুল হালিম মিয়া, মো. ছানোয়ার হোসেন ও মো. রফিকুল ইসলাম। আর জামায়াত সমর্থিত প্রার্থীরা হলেন মো. আলী হোসেন, মোহাম্মদ আশাদুল হক, মো. ওলিউল আলম ও মো. মির্জা আহমেদ মোক্তার।
জীবননগরের করোতোয়া মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সদস্য নির্বাচনে বিএনপি ২ জামাত ২
প্রকাশ : ৩০ অক্টোবর, ২০২৫ ৭:৫৪ : অপরাহ্ণ |
বিভাগ : খুলনা বিভাগের খবর