ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

চুয়াডাঙ্গার জেলা প্রশাসক হিসেবে মোহাম্মদ কামাল হোসেনের যোগদান

Oplus_131072

ডেস্ক রিপোর্ট:

১৭ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার চুয়াডাঙ্গা জেলার নবনিযুক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট  মোহাম্মদ কামাল হোসেন মহোদয় চুয়াডাঙ্গা জেলার জেলা প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। একই দিনে তিনি জেলা পরিষদের প্রশাসক হিসেবেও দায়িত্বভার গ্রহণ করেন। এই উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন, জেলার সকল সরকারি দপ্তরসমূহের কর্মকর্তা-কর্মচারী, বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, বেসরকারি সংস্থা ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ, বিভিন্ন পেশাজীবী সংগঠন এবং চুয়াডাঙ্গা জেলার সর্বস্তরের সাধারণ জনগণ নবাগত জেলা প্রশাসককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। চুয়াডাঙ্গা জেলার সার্বিক উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণসহ উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট
;