ই-পেপার | শনিবার , ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

জীবননগরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

প্রতিনিধি:
জীবননগরে বিএনপির চেয়ারপার্সন ও তিন বারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পর জীবননগরের মসজিদগুলোতে এই দোয়ার আয়োজন করা হয়।
এছাড়া সীমান্ত ইউনিয়ন বিএনপি, জীবননগর ৪ নম্বর ওয়ার্ড বিএনপি এবং জীবননগর উপজেলা, পৌর, ডিগ্রি কলেজ ও মাদ্রসা ছাত্রদল পৃথক পৃথক ভাবে বিকেলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা দোয়ার আয়োজন করা হয়।
সীমান্ত ইউনিয়ন বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান আলী। বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দীন ময়েন, সীমান্ত ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মো. বদর উদ্দীন বাদল, সহসভাপতি মো. বিপ্লুর রহমান, সীমান্ত ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক মো. আয়ুব আলী বিশ্বাস প্রমুখ। সভাপতিত্ব করেন সীমান্ত ইউনিয়ন বিএনপি সভাপতি মো. ওসমান গণি।
জীবননগর পৌর ৪ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল উপস্থিত ছিলেন জীবননগর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ইমরান হোসেন পলাশ ও সাধারণ সম্পাদক পল্টু মিয়া। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহাজান কবির, সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু এবং সংগঠনিক সম্পাদক নাসির ইকবাল ঠান্ডু।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মনিরুল ইসলাম।
এদিকে ছাত্রদলের দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন মাওলানা রুহুল আমিন। উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিল্লুর রহমান, সদস্যসচিব রিমন, যুগ্ম আহ্বায়ক গোলাম রব্বানী, পৌর ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সদস্য শ্রাবণ, জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি রিংকু, সাধারণ সম্পাদক ফরহাদ প্রমুখ।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় জীবননগর পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

হাসাদাহ ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ মাগরিব  হাসাদাহ ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। হাসাদাহ ইউনিয়ন বিএনপির সাধারণ  আব্দুস সালাম মাষ্টারের সভাপতিত্বে দোয়া মাহফিল আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহ সভাপতি শফিকুল আলম লিটন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল আলম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, থানা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সামছুল আলম ( ডিডিআর অব:) ও বিএনপির অঙ্গ  সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আব্দুর রহমান । মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট
;