এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে : জয়পুরহাট জেলাধীন কালাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী (জনপ্রশাসন মন্ত্রণালয়) মোঃ আব্দুল বারী এমপি (জয়পুরহাট-০২: কালাই, ক্ষেতলাল, আক্কেলপুর) ২৭ ফেব্রুয়ারি, শুক্রবার বেলা ১১ টায় উপজেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণের সাথে মতবিনিময় সভা করেন। অনুষ্ঠানের শুরুতে প্রতিমন্ত্রী মোঃ আব্দুল বারীকে ফুল দিয়ে স্বাগত জানান কালাই উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা। এতে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কালাই প্রেসক্লাবের সভাপতি এ টি এম সেলিম সরোয়ার শিপন। এরপর কর্মকর্তাগণের সাথে প্রতিমন্ত্রী মতবিনিময় করেন। উল্লেখ্য, এই অনুষ্ঠানটির পূর্বে কালাই উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে তিনি তাঁর বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করেন। অনুষ্ঠানগুলোর শেষে তিনি কালাই উপজেলা পরিষদ চত্বরে আমগাছের চারা রোপণ করেন।