এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে :
বগুড়ার আদমদিঘীতে, আসন্ন বাংলা ১৪৩৩ নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার (৮ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলা পরিষদের কনফারেন্স কক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন আদমদিঘী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুমা বেগম ।
সভায় আদমদিঘী থানা অফিসার ইনচার্জ (ওসি ) মো. কামরুজ্জামান মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার জাহিদুল আনোয়ার, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাহিদ ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: বেনজীর আহমেদ, সমাজসেবা কর্মকর্তা মোঃ আল আমিন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ফারজানা কাদের সুমি, উপজেলার তথ্য আপা কর্মকর্তা শিউলি আক্তার উপস্থিত ছিলেন।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোত্তাকীন তালুকদার (মুক্তা ), ছাতিয়ানগ্রাম ইউপি (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মহির উদ্দিন তালুকদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, জামাতের গোলাম রব্বানী হুজুর, আদমদীঘি রহিম উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ এনামুল হক, উপজেলা মৎস্য জীবি দলের সভাপতি আলহাজ্ব কামাল হোসেন, মৎস্যজীবী দলের সিনিয়র সহ-সভাপতি আবু তালেব (দুলাল ), বিএনপি’র ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রহিম, বিএনপির সদস্য আবুল হোসেন এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক বৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় নববর্ষ উদযাপনকে আনন্দঘন ও সুশৃঙ্খল করতে বিভিন্ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে সাংস্কৃতিক অনুষ্ঠান, বর্ণাঢ্য শোভাযাত্রা, নিরাপত্তা ব্যবস্থা এবং পরিচ্ছন্নতা কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভাপতির বক্তব্যে (ইউএনও ) মাসুমা বেগম বলেন, বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব। এ দিনটি ঘিরে সকলের অংশগ্রহণে একটি সুন্দর, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় নববর্ষ উদযাপনকে সফল করতে বিভিন্ন দায়িত্ব বণ্টন ও কার্যপরিকল্পনা নির্ধারণ করা হয়।
উল্লেখ্য, প্রতিবছরের ন্যায় এবারও আদমদীঘিতে বাংলা নববর্ষকে ঘিরে নানা আয়োজনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দেবে।
M. Abdur Razzak