এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে :
২৩ এপ্রিল বৃহস্পতিবার , বগুড়ার আদমদীঘির (পশ্চিম বাজারে ), আল -নাহার কিন্ডার গার্টেন এন্ড হাই স্কুলের বার্ষিক ক্রীড়া, সংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও বনভোজন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
আল- নাহার কিন্ডার গার্ডেন এন্ড হাই স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক আলহাজ্ব মো, কামাল হোসেনের সভাপতিত্বে এবং মোঃ মনসুর রহমান এর সঞ্চালনায় বার্ষিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আল- নাহার কিন্ডার গার্ডেন এন্ড হাই স্কুলের প্রধান শিক্ষক খাইরুন নাহার। এছাড়াও মো, রহুল আমিন সিদ্দিকী (প্রদর্শক) আদমদীঘি বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ,সহকারি শিক্ষক, মো, শাহজাহান আলী, মোঃ মনসুর রহমান, মো, ফারুক হোসেন, প্রিয়াঙ্কা দাস, নাহিদা আখতার ও ফেনসি বেগম ও বগুড়ার সাংবাদিক এম আব্দুর রাজ্জাক,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অত্র স্কুলের ছাত্র-ছাত্রী এবং সম্মানিত অভিভাবক বৃন্দগণ। উল্লেখ্য,২২ এপ্রিল বুধবার সকাল ১০ টায় স্কুলে কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিচারক মন্ডলীগণ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকগন বলেন এখানে খুব ভালো মানের শিক্ষা পাঠ দান করা হচ্ছে এবং আমাদের সন্তানেরা সুশিক্ষিত হচ্ছে। আশা করি, আমাদের সন্তানেরা আগামী দিনের
ভবিষ্যৎ।
