এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে: আসন্ন ঈদ-উল -আজাহা উপলক্ষে বগুড়ার আদমদিঘীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় আদমদীঘি উপজেলা পরিষদের কনফারেন্স রুমে, উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সভায় উপস্থিত ছিলেন স্থানীয় এমপি প্রতিনিধি আদমদিঘী উপজেলা বিএনপির সহ- সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মোত্তাকিন তালুকদার মুক্তা, থানার অফিসার ইনচার্জ (ওসি ) কামরুজ্জামান মিয়া, উপজেলা সহকারী কমিশনার( ভূমি ) আশরাফুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কমকর্তা নাহিদ হোসেন, প্রকল্প অফিসার (পিআই) রাশেদুল ইসলাম, আর এম ও আব্দুল হালিম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা, বেনজির রহমান, কৃষি কমকর্তা রবিউল ইসলাম, উপজেলা প্রকৌশলী রিপন কুমার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহিম প্রধান,আদমদিঘী উপজেলা বিএনপির সহ সভাপতি নশরতপুর ইউপির চেয়ারম্যান গোলাম মোস্তফা,আদমদিঘী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান ইউনুছ আলী দুলাল, ছাতিয়ানগ্রাম ইউপির প্যানেল চেয়ারম্যান মহিউদ্দীন তালুকদার, উত্তরাঞ্চল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ মনসুর আলী, সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গন উপস্থিত ছিলেন। সভায় আগামী ঈদ-উল আজহা উপলক্ষে এলাকার কোরবানির হাট এবং কর্মস্থল থেকে ট্রেন, বাসসহ যানবাহনে বাড়ি ফেরা মানুষ যাতে করে চোর, ছিনতাইকারী বা কোন অপরাধীদের দ্বারা ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পাশাপাশি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগমকে প্রধান করে ৭ সদস্য বিশিষ্ট একটি মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি উপজেলার হাট- বাজারসহ এলাকার আইনশৃংখলার মনিটরিং করবেন।