ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

আদমদীঘি সার্কেল অফিস ও চাঁপাপুর পুলিশ ফাঁড়ি পরিদর্শন করলেন বগুড়া পুলিশ সুপার: মির্জা সায়েম মাহমুদ।

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে : বগুড়া জেলার “ আদমদীঘি -সার্কেল অফিস” পরিদর্শন ও চাঁপাপুর ইউপির পুলিশ ফাঁড়ি পরিদর্শন করেন বগুড়া জেলার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম। মঙ্গলবার (১৬ জুন ) দুপুর ১২ টায় পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, আদমদীঘি -সার্কেল অফিস” এ উপস্থিত হলে ফুলেল শুভেচ্ছা জানান আদমদীঘি সার্কেল অফিসার মো. আসিফ হোসেন এবং থানা অফিসার ইনচার্জ (ওসি ) মো. কামরুজ্জামান মিয়া, দুপচাঁচিয়া থানা (ওসি) তাজমিরুল রহমান, আদমদীঘি তদন্ত (ওসি) শহিদুল ইসলাম। পুলিশ সুপার “আদমদীঘি -সার্কেল অফিস” পরিদর্শন চলাকালীন বিভিন্ন নথিপত্র পর্যালোচনা ও সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন ও বিভিন্ন বিষয়ে “আদমদীঘি -সার্কেল অফিস” এর অফিসার ও ফোর্সদের দিক-নির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপার পরিদর্শন শেষে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন। পরিদর্শন শেষে পুলিশ সুপার এ-সার্কেল অফিসে কর্মরত অফিসার ও ফোর্সদেরকে দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার নির্দেশ প্রদান করেন। এছাড়াও দুপুর ১. ৩০ মিনিটে পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, আদমদীঘি থানার চাঁপাপুর ইউনিয়নের পুলিশ ফাঁড়ি ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন, আদমদিঘী সার্কেল অফিসার মো. আসিফ হোসেন, থানা অফিসার ইনচার্জ (ওসি ) মো. কামরুজ্জামান মিয়া, দুপচাঁচিয়া থানা ওসি তাজমিলুর রহমান, আদমদীঘি থানা তদন্ত (ওসি ) মো. শহিদুল ইসলাম সহ পুলিশের কর্মকর্তাগণ। এছাড়াও উপস্থিত ছিলেন, সাবেক পুলিশ কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামাল, মো. ইউনুস আলী দুলাল সাবেক চেয়ারম্যান চাঁপাপুর ইউনিয়ন ও সংগঠনিক সম্পাদক আদমদিঘী থানা বিএনপি, মো. আনোয়ার হোসেন হিটলু প্যানেল চেয়ারম্যান চাঁপাপুর ইউপি ও সংগঠনিক সম্পাদক চাঁপাপুর ইউনিয়ন বিএনপি,মো. এমদাদুল হক সায়েম, সাধারণ সম্পাদক চাঁপাপুর ইউনিয়ন বিএনপি, মো. কামরুজ্জামান সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক চাঁপাপুর ইউনিয়ন বিএনপি। এছাড়াও এলাকার সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

;