খুলনা প্রতিনিধি
খুলনার ডুমুরিয়ায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের ধমীয় উৎসব রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে ডুমুরিয়া কেন্দ্রীয় কালীবাড়ি মঠ মন্দির কমিটির আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা মঠ মন্দির থেকে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ধমীয় আলোচনা সভায় সভাপতিত্ব করেন মঠ কমিটির সভাপতি নির্মল চন্দ্র বৈরাগী। সাধারণ সম্পাদক সৌমেন প্রসাদ কুমার টুটুল কুন্ডুর সঞ্চালনায় অনুষ্ঠিত ধর্মীয় সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, পূজা উদযাপন ফন্টের জেলা আহ্বায়ক প্রভাষক নিত্যানন্দ মণ্ডল, বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান, যুব দল নেতা মোল্লা মশিউর রহমান। এসময় উপস্থিত ছিলেন কমিটির বিপুল মন্ডল, প্রশান্ত জোদ্দার, প্রদীপ দেবনাথ, শান্তি রঞ্জন অধিকারী, পরিমল কুন্ডু, স্বপন দেবনাথ, তুয়ার দত্ত, রবীন্দ্রনাথ সরদার ,গৌতম তাপস রাহা, উজ্জ্বল ঘোষ, সঞ্জয় পাল, মিলন দেবনাথ, গনেশ চন্দ্র বৈরাগী, মায়ারানি কুণ্ডু প্রমুখ।