খুলনা প্রতিনিধি
খুলনার ডুমুরিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ইটের আঘাতে রক্তাক্ত জখম হয়েছে এক স্কুলের অফিস সহায়ক।আহত ওই যুবক ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।গত রবিবার রাতে উপজেলার রুদাঘরা এলাকায় এ ঘটনা ঘটে। আহতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার রুদাঘরা গ্রামের গৌতম হালদারের ছেলে রুদাঘরা মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহায়ক কাম নৈশ প্রহরীতে কর্মরত বিদ্যাসাগর হালদার (২৬) প্রতিদিনের ন্যায় ঘটনার দিন সন্ধ্যায় স্কুলের বিভিন্ন কক্ষে ও বাইরে বৈদ্যুতিক আলো জ্বালাতে যায়।এ সময় স্থানীয় হান্নান গাজীর বখাটে ছেলে সজীব গাজী আলো জ্বালানো নিয়ে তার সাথে কথা কাটাকাটি হয়।এক পর্যায়ে বিদ্যাসাগর কে টানতে টানতে স্কুলের শহীদ মিনারের সামনে এনে সজীব ইট দিয়ে অতর্কিত ভাবে তার মাথায় আঘাত করে। এতে সজীবের মাথা ফেটে রক্তাক্ত জখম হয়।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করে। উল্লেখ্য ওই এলাকায় প্রতি নিয়ত রাতে বখাটেরা জুয়া ও মাদকের আড্ডা বসায় বলে একটি সূত্র জানান।এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।