ই-পেপার | শনিবার , ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

ডুমুরিয়ায় সোনালী ব্যাংকের সিআরএম বুথ উদ্বোধন

oplus_2
খুলনা  প্রতিনিধি
সোনালী ব্যাংক পিএলসি’র ডুমুরিয়া উপজেলা সদর শাখায় গতকাল শনিবার সকাল ১০টায় নতুন ক্যাশ রিসাইক্লিং মেশিন (সি.আর.এম) বুথ’র উদ্বোধন করা হয়েছে।
ডুমুরিয়া সোনালী ব্যাংক ভবনের নিচতলায় বর্ণাঢ্য সাজে সজ্জিত এই বুথটির ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. গোলাম কুদ্দুস।
উদ্বোধনের পরপরই বুথের পাশে সমবেত গ্রাহকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় ব্যাংকের শাখা ব্যবস্থাপক হিরণ্ময় প্রকাশ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. গোলাম কুদ্দুস বলেন, ডুমুরিয়া শাখা, সোনালী ব্যাংকের অন্যতম ব্যস্ততম শাখা। প্রতিদিন বিপুল সংখ্যক গ্রাহক এখানে ব্যাংকিং সেবা নিয়ে থাকেন। আজ থেকে সি.আর.এম(বুথ) মেশিন চালুর ফলে গ্রাহকরা ২৪ ঘণ্টা নগদ অর্থ জমা ও উত্তোলনের সুবিধা পাবেন। ফলে গ্রাহকদের সময় সাশ্রয় হবে এবং ব্যাংকিং কার্যক্রম আরও সহজ ও আধুনিক হবে। মতবিনিময় অনুষ্ঠানে আরও কথা বলেন, সহকারী মহাব্যবস্থাপক ইসরাত হোসেন, সিনিয়র সাংবাদিক ও কলামিষ্ট আবদুল কাদের খান, জেলা পূজা উদযাপন ফ্রন্ট নেতা নিত্যানন্দ মণ্ডল, সৌমেন্দ্র প্রসাদ কুণ্ডু টুটুল-সহ ব্যাংকের বিভিন্ন কর্মকর্তা, গ্রাহক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট
;