ই-পেপার | শনিবার , ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

ডুমুরিয়ায় ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা,ইন্টার ফুটবল একাদশ ৩-১ গোলে চ্যাম্পিয়ন

সেলিম আবেদ,খুলনা প্রতিনিধি :
‎খুলনার ডুমুরিয়ায় গাবতলা ঐক্যতান যুব সংঘের আয়োজনে ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে গাবতলা ফুটবল মাঠে আয়োজিত চুড়ান্ত পর্বের খেলায় অংশগ্রহণ করেন ইন্টার ডুমুরিয়া ফুটবল একাদশ বনাম গোলনা ফুটবল একাদশ। নির্ধারিত খেলায় ডুমুরিয়া ইন্টার ফুটবল একাদশ গোলনা  ফুটবল একাদশ কে ৩-১ গোলে পরাজিত করে বিজয়ী হন। খেলা পরিচালনা করেন শিক্ষক সুমন দাস। ধারাবর্ণনায় ছিলেন রিয়াজ উদ্দিন ও সেবানন্দ দাশ। খেলা শেষে পুরস্কার বিতরণী সভায় স্থানীয় ইউপি সদস্য শেখ আব্দুর রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপি নেতা মিজানুর রহমান লিটন। বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা মতিয়ার রহমান বাচ্চু ও এস‌আই নাজির হোসেন।  শেখ মেহেদী হাসানের সঞ্চালনায় বক্তব্য দেন বিএনপি নেতা আহম্মদ আলী ফকির, শেখ আব্দুল গফফার, আনছার আলী মোল্লা, জামায়াত নেতা আবুল বাশার খান, মহিলা নেত্রী রহিমা বেগম, আঃ লতিফ সরদার, মিজানুর রহমান মোল্লা, নজরুল সরদার,মহসিন দফাদার,স্বপন মিস্ত্রী, আয়ূব গাজী, হযরত দফাদার,ম‌ঈন বাগাতি,শেখ জুয়েল হোসেন, শহিদুল মোল্লা,সুজিত সরদার, শফিকুল সরদার, কবির হোসেন, আলামিন হোসেন, রবিউল ইসলাম খান, হাফিজুর রহমান,এজাজ হোসেন,আরজু মাষ্টার প্রমুখ। খেলার বিরতিতে এমপি আলী আসগর লবির পক্ষ থেকে বিভিন্ন ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট
;