করোনাভাইরাসের পরীক্ষা করিয়ে বেসরকারি প্রতিষ্ঠান থেকে কভিড নেগেটিভ সনদ নেওয়া ৩২ জনকে বোর্ডিং পাস দেয়নি সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স। তাদের রেখেই ফ্লাইটটি ঢাকা ছেড়ে সৌদির উদ্দেশে রওনা হয়। ফ্লাইট চলে গেলেও ৩২ জন বিমানবন্দরের ভেতরেই রয়ে যান।
ভুক্তভোগীদের একজন বলেন, টিকিট সংগ্রহের সময় বলা হয়নি যে মহাখালী করোনা পরীক্ষা সেন্টার থেকে পরীক্ষা করতে হবে। তাই আমি এনাম মেডিক্যাল সেন্টার থেকে করোনা পরীক্ষা করাই। এখন এসে শুনি আমাদের যেতে দেবে না। কেরানীগঞ্জের আরেক ভুক্তভোগী নূর ইসলামের ভাই বলেন, আমার ভাইকে ধানমন্ডি ইবনে সিনা হাসপাতাল থেকে করোনা পরীক্ষা করে সনদ নিয়ে বিমানবন্দরে আসছি। এখন যেতে পারছি না।
সৌদি প্রবাসী ৩২ জনকে রেখেই ফ্লাইট চলে যাওয়ার বিসয়টি নিশ্চিত করেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি সূত্র। সূত্রটি জানায়, শনিবার সন্ধ্যা ৬টা ৫৪ মিনিটে এসভি-৩৮০৭ ফ্লাইটটি ঢাকা ছেড়ে যায়।
প্রবাহঅনলাইন ডেক্স।