ফেনী সোসাইটি অব নিউ ইয়র্কের প্রাক্তন প্রেসিডেন্ট বব দেবাশীষ দাস বাবলুর সহধর্মিনী সোমা দাস রুমা অকালে পরলোক গমন করেছেন । ক্যান্সার থেকে রোগমুক্ত হলেও গত বুধবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে এল্মহারস্ট হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু দুর্ভাগ্ক্রমে তাঁর জীবনের অবসান হয়।
সোমা দাস রুমার অকাল প্রয়ানে প্রবাসে শোকের ছায়া নেমে আসে।নিউইয়র্কের সামাজিক ও সংস্কৃতি পরিমন্ডলে। তাঁর জানাশোনা ছিলো। বব দাস যখন সাউথ এশিয়ান সোসাইটির প্রেসিডেন্ট ছিলেন তখন রেজওয়ানা চৌধুরী বন্যার কনসার্ট আয়োজন করলে রুমা ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান।
অত্যন্ত মায়াময় ও বন্ধুবৎসল সোমা দাস রুমা সবার কাছে খুবই প্রিয় ছিলেন। রুমার অকাল প্রয়ানে বাবলুর বাসায় বিভিন্ন ধর্মের এবং নানান দেশের মানুষ শোক জানাতে আসেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় করোনার একটি ফুনারেল হোমে তাঁর শেষকৃত্যের অনুস্ঠানে দলে দলে যোগ দিয়ে তাঁর বিদেহী আত্মার প্রতি শান্তি কামনা করেন ।
সোমা দাস রুমার পৈত্রিক বাসা চট্টগ্রামে। তাঁর বর বব দেবাশীষ বাবলুর বাড়ী হলেন ফেনী। নিউইয়র্কে প্রবাসী হিসাবে বসবাস করছিলেন তাঁরা ২৭ বছর। এই প্রিয় যুগল এক জীবনে তিরিশ বছর একসাথে। তাঁদের একটিই ছেলে এবং সে স্পেশাল চাইল্ড ।