ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

জীবননগরে বেতন বৈষম্য নিরসনের দাবীতে হেল্থ এসিসট্যান্ট দের কর্মবিরতি

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনে কর্মরত স্বাস্থ্য সহকারীরা কর্মবিরতি পালন করেছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে কর্মবিরতি পালন করে।

“ ভ্যাকসিন হিরো সম্মান, স্বাস্থ্য সহকারীর অবদান” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ হেল্থ এসিস্ট্যন্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় দাবী বাস্তবায়নের লক্ষ্যে জীবননগর উপজেলা শাখার স্বাস্থ্য সহকারীরা স্বাস্থ্য সহকারীদের ১৩তম গ্রেড প্রদান করে নিয়োগবিধি সংশোধনসহ ৬ দফা দাবী আদায়ের লক্ষ্যে কর্মবিরতি পালন করেছে।

বাংলাদেশ হেল্থ এসিস্ট্যন্ট এসোসিয়েশনের জীবননগর শাখার সভাপতি স্বাস্থ্য সহকারী মোকতেদা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক রেহেনা সুলতানা, কেন্দ্রীয় কমিটির সদস্য নূরাজান, স্বাস্থ্য পরিদর্শক শরিফুল ইসলাম ও সহকারী স্বাস্থ্য পরিদর্শকগণ। বক্তারা তাদের দাবী দ্রুত কার্যকর করা না হলে পরবর্তীতে বৃহত্তর কর্মসূচির ঘোষনা দেবেন বলে জানান।

মনিরুল ইসলাম

;