ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

সময়োচিত পদক্ষেপেরে কারনে নেতিবাচক অভিঘাত সামাল দেয়া সম্ভব হয়েছে-শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন করোনা মহামারির কারনে বিশ্ব অর্থনীতি যখন কঠিন অবস্থা পার করছে তখন তাঁর সরকারের সময়োচিত পদক্ষেপেরে কারনে এই নেতিবাচক অভিঘাত কিছুটা হলেও সামাল দেয়া সম্ভব হয়েছে।

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিজয় দিবসের প্রাক্কালে মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে এক ভাষণে প্রধানমন্ত্রী এমন মন্তব্য করে এ বিষয়ে সরকারের নেয়া প্রণোদনা প্যাকেজসহ অন্যান্য উদ্যোগের উল্লেখ করেন।বাংলাদেশের মানুষ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী বলে উল্লেখ করে তিনি বলেন এদেশে ধর্মীয় উগ্রবাদের কোন স্থান নেই।করোনা দুর্যোগ মোকাবেলায় শেখ হাসিনা দেশবাসীকে ঘরের বাইরে বের হওয়ার সময় নিজের এবং অন্যান্য সকলের সুরক্ষার স্বার্থে মাস্ক পরে বের হওয়ার ও মাঝে মাঝে সাবান বা স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করার পরামর্শ দেন।বিজয় দিবস উপলক্ষে তিনি দেশবাসীকে শুভেচ্ছা জানান।

;