নতুন আরো দুটি শাখা খোলার অনুমতি পেয়েছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক। রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং পটুয়াখালীর রাঙ্গাবালি-তে এই নতুন দুটি শাখা খোলা হবে। নতুন এ শাখা দুটি স্থাপিত হলে সোনালী ব্যাংকের মোট শাখার সংখ্যা দাঁড়াবে ১ হাজার ২২৮টি। গতকাল অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে শাখা খোলার বিষয়ে নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।
শাখা খোলার বিষয়ে সোনালী ব্যাংকের সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত এবং এর আলোকে ব্যাংকের প্রস্তাবের প্রেক্ষিতে অনুমোদন দেয়া হয়েছে এ-সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে। জানা যায়, বর্তমানে সোনালী ব্যাংকের মোট শাখার সংখ্যা হচ্ছে ১ হাজার ২২৬টি। এর মধ্যে বিদেশে অবস্থিত শাখার সংখ্যা ২টি এবং দেশের অভ্যন্তরে মোট শাখার সংখ্যা ১ হাজার ২২৪টি। এসব শাখার মধ্যে পল্লী অঞ্চলে শাখার সংখ্যা ৭৫৬টি ও শহরাঞ্চলে ৪৬৭টি শাখা রয়েছে। এছাড়া ১৬টি আঞ্চলিক অফিস ৪৬টি প্রিন্সিপাল অফিস ও ১১টি জিএম অফিস রয়েছে।
মোহাম্মদ আবদুল্লাহ