মনিরুল ইসলাম
আজ শুক্রবার (0১/0১/২০২১) জীবননগরের উথলী বাজারে অনলাইন নিউজ পোর্টাল প্রবাহ অনলাইন ডট কমের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মাথাভাঙ্গা সম্পাদক সরদার আল আমিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজিব হাসান কচি, উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জীবননগর থানার ওসি (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ, ওসি (অপারেশন )সুখেন্দ্র বসু, উথলী ইউনিয়ন আওয়ামি লীগের সভাপতি আবদুল হান্নান, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুন্সী মাহাবুবুর রহমান বাবু, প্রবাহ অনলাইন ডট কমের বার্তা সম্পাদক মুন্সী রায়হান, সাংবাদিক সালাউদ্দিন কাজল, সাংবাদিক ফয়সাল মাহাতাব মানিক, সাংবাদিক আকিমুল ইসলাম, সাংবাদিক এফ এ আলমগীর, মারুফ হোসেন জোয়ার্দার, আন্দুলবাড়ীয়া প্রেস ক্লাব সভাপতি নারায়ন ভৌমিক উথলী বাজার ব্যবসায়ী কমিটির সম্পাদক ও জান্নাতুল খাদরা দাখিল মাদরাসা পরিচালনা পর্ষদের সভাপতি আবুজাফর ,বাংলাদেশ কৃষি ব্যাংক জগন্নাথপুর শাখার সিনিয়র অফিসার মোঃ মহিউদ্দীন,ইউপি সদস্য মাহাতাব উদ্দীন বিশ্বাস,জান্নাতুল খাদরা দাখিল মাদরাসার সুপার মাওলানা শরিফুল ইসলাম, উথলী রেলওয়ে জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহম্মদ মহিউদ্দীন, দর্শনা ডিএস মাদরাসার সিনিয়র শিক্ষক নিজাম উদ্দীন সহ অনেকে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন প্রবাহ অনলাইন ডট কমের সম্পাদক ও জীবননগর প্রেসক্লাবের (ভারপ্রাপ্ত) সভাপতি এস এম কামাল উদ্দীন জোয়াদ। প্রধান অতিথির বক্তব্যে সরদার আল আমিন বলেন সংবাদ পত্র হলো এমন একটি মাধ্যম যা সমাজের ঘটে যাওয়া ঘটনা গুলি মানুষের দ্বার প্রান্তে পৌছিয়ে দেয়। অপসাংবাদিকতা থেকে আমাদের সবাইকে দুরে থেকে সমাজকে এগিয়ে নিতে হবে। প্রবাহ অনলাইন ডট কমের প্রধান সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আবদুল্লাহ উল্লেখ করেন প্রবাহ অনলাইন ডট কমের মাধ্যমে সমাজের ভালো কাজ গুলি ফুটিয়ে তুলতে চায় এবং এজন্য সবার সহযোগিতা কামনা করেন । অনুষ্ঠানটি পরিচালনা করেন জীবননগর প্রেসক্লাবের অন্যতম সদস্য ও প্রবাহ অনলাইন ডট কমের প্রধান প্রতিবেদক মোঃ মনিরুল ইসলাম।