হাসান আহমেদ
জীবননগরের উথলী রেলস্টেশনের অদূরে রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তঃনগর সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত বৃদ্ধা রোমেলা খাতুন(৭০) চুয়াডাঙ্গা সদর উপজেলার তিঁতুদহ ইউনিয়নের বড় শলুয়া গ্রামের ছবদুল হোসেনের স্ত্রী।
১৬ জানুয়ারী শনিবার সকাল ৯ টা ৪৫ মিনিটের দিকে উথলী হাইস্কুলের সামনে এই দূর্ঘটনা ঘটে।
জানা যায়,গত ১৪ জানুয়ারী বৃহষ্পতিবার সেনেরহুদা গ্রামের বিশারত মন্ডলের ছেলে জখম আলী স্ট্রোক করে মৃত্যু বরণ করেন। জখম আলী নিহত রোমেলা খাতুনের আত্মীয় সুবাদে বড় বোনের ছেলে। মৃত্যু সংবাদ শুনে গত ১৪ জানুয়ারি বৃহস্পতিবার সেনেরহুদা গ্রামে আসেন নিহত রোমেলা খাতুন।সকালে একাকী রেললাইন পার হতে গেলে রাজশাহী থেকে ছেড়ে আসা সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মারাত্মক ভাবে মাথায় আঘাত পেয়ে ছিটকে পড়ে ঘটনাস্থলে মৃত্যু বরণ করেন তিনি।
উথলীতে ট্রেনের ধাক্কায় বৃদ্ধা নিহত
প্রকাশ : ১৬ জানুয়ারি, ২০২১ ১২:০৭ : অপরাহ্ণ |
বিভাগ : সারাদেশ