খুলনা বিভাগের খবর

চুকনগরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত।

 
 গ্রাম বাংলার পুরনো ঐতিহ্য চুকনগর বাজার হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের আয়োজনে আপার ভদ্রা নদীতে এক নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে আপার ভদ্রা নদীতে এ নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চুকনগর বাজার হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি ইউপি সদস্য মোঃ আলাউদ্দিন মালী। প্রধান অতিথি ছিলেন আটলিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ হেলাল উদ্দিন। সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক সরদার বিল্লাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন চুকনগর ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সাবেক ইউপি সদস্য বিএম হাবিবুর রহমান হবি, বিশিষ্ট ব্যবসায়ী গাজী মিজানুর রহমান। বক্তব্য রাখেন হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান গাজী, হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন নেতা খায়রুল ইসলাম শেখ, আজিজুর রহমান গাজী, আব্দুস সবুর গাজী, খোকন গাজী, আরশাদ আলী গাজী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মিজানুর রহমান শেখ (মাইক)।
বাইচ প্রতিযোগীতায় মোট ৪টি নৌকা অংশ গ্রহন করে। প্রতিযোগীতায় ১ম স্থান অধিকার করেন হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের নৌকা, ২য় স্থান অধিকার করেন আব্দুস সবুর গাজীর নৌকা (দক্ষিণ চুকনগর) ও ৩য় স্থান অধিকার করেন আবুল হোসেনের নৌকা (তালা)।