খুলনা বিভাগের খবর

ডুমুরিয়ার আটলিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত।

 
 
ডুমুরিয়ার আটলিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় চুকনগর বাজারস্থ আটলিয়া ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ সালাম। বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ হেলাল উদ্দিন, সহ সভাপতি হাসানুজ্জামান মোড়ল, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ রুহুল আমীন বিশ্বাস, খুলনা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য ফ্রন্টের সভাপতি রমেন রায়, বিএনপির নেতা কবির হাসান ডবলু, শেখ সিরাজুল ইসলাম, কামরুল ইসলাম মোড়ল, আবুল কালাম, আশুতোষ মন্ডল, দিলীপ মন্ডল, আনোয়ার হোসেন, আব্দুল হাই, জালাল উদ্দীন, শেখ শাহিদুল ইসলাম, রফিকুল ইসলাম, মুস্তাফিজুর রহমান টিটু, সিরাজুল ইসলাম, বিল্লাল হোসেন বিশ্বাস, পরিমল দাস, হাবিবুর রহমান মোড়ল, এম এ জলিল, আইয়ুব আলী, আব্দুল্লাহ শেখ, মিলন শেখ, রুহুল আমীন মোড়ল, জুবায়ের মোড়ল, আব্দুল গাজী, মফিজুর রহমান শেখ, আব্দুল হালিম সরদার, ফজলুর রহমান দফাদার, আব্দুস সালাম গাজী প্রমুখ।