ফেসবুকে অস্ত্রসহ ভিডিও প্রকাশ করায় কুমিল্লায় কিশোর গ্যাংয়ের চার সদস্য আটক
কুমিল্লায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেশীয় অস্ত্র হাতে একদল কিশোর-তরুণের ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ চারজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে ÔSBSÕনামের একটি কিশোর গ্যাংয়ের তিন সদস্য এবং ÔCTGÕ নামের একটি গ্রুপের একজন অ্যাডমিন রয়েছেন। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. লুৎফর রহমান আজ এ তথ্য জানান।
পুলিশ জানায়, গতকাল শনিবার (৩১ অক্টোবর) সদর দক্ষিণ মডেল থানার ইপিজেড পুলিশ ফাঁড়ির আওতাধীন টমছম ব্রিজ এলাকার একটি পরিত্যক্ত ভবনের ছাদে দেশীয় অস্ত্রসহ ৮ থেকে ১০ জনের একটি দলের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। বিষয়টি জেলা পুলিশের নজরে আসার পর সদর দক্ষিণ মডেল থানার একটি অভিযানিক দল ভিডিও ফুটেজ পর্যালোচনা করে সংশ্লিষ্টদের শনাক্তে কাজ শুরু করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে সদর দক্ষিণ থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ÔSBSÕ গ্রুপের তিন সদস্য এবং ÔCTGÕগ্রুপের একজনসহ মোট চারজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা পুলিশকে জানায়, গত শুক্রবার (৩০ অক্টোবর) ভিডিওটি ধারণ করা হয়। নিজেদের অবস্থান জানান দিতেই তারা ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়েছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে কর্তব্যরত পুলিশ জানিয়েছে।
আটক ব্যক্তিরা হলেন, ÔSBSÕ গ্রুপের সদস্য মো. হাবিব (১৭), ইয়াছিন আহমেদ আকাশ (১৭) ও হাবিব (১৭)। অপরজন হলেন ÔCTGÕ গ্রুপের অ্যাডমিন মো. শাওন (১৯)।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আটক তিন কিশোরের বর্তমান ঠিকানা সদর দক্ষিণ উপজেলার উনাইসার এলাকা। তাদের স্থায়ী ঠিকানা নরসিংদী, হবিগঞ্জ ও কুমিল্লার লালমাই উপজেলায়। অপরদিকে শাওনের স্থায়ী ঠিকানা বরুড়া উপজেলা। তবে বর্তমানে কুমিল্লা সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের উনাইসার এলাকায় বসবাস করেন।
পুলিশ জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির সূত্র ধরে তাদের শনাক্ত করে আটক করা হয়।