সারাদেশ

মেহেরপুরে বিএনপির জনসভা

মেহেরপুর জেলার সদর উপজেলায়  পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার পিরোজপুর ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে স্থানীয় জাদুখালি স্কুল এন্ড কলেজ মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।

পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমানের সভাপতিত্বে এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. কামরুল হাসান।

সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রোমানা আহমেদ, সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ মোহাম্মদ, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মশিউর রহমান, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজমল হোসেন, জেলা জাসাসের সদস্য সচিব বাকা বিল্লাহ, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিন্টু আলী প্রমুখ।

সভায় বক্তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।