শেরে-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৬ সম্মাননা পেলেন ৪০ জন ব্যক্তি ও সংগঠন
সমাজসেবা ও মানবকল্যাণ, নারী নেতৃত্ব, শিক্ষা, চিকিৎসা ও স্বাস্থ্যসেবা, ব্যবসা-বাণিজ্য ও উদ্যোক্তা উন্নয়ন, তথ্যপ্রযুক্তি, তরুণ নেতৃত্ব, ক্রীড়া, মিডিয়া ও সাংবাদিকতা সহ সর্বমোট ২৫ টি ক্যাটাগরিতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন ব্যক্তি ও সংগঠনকে সম্মাননা প্রদান করেছে শেরেবাংলা এ. কে. ফজলুল হক স্মৃতি ফাউন্ডেশন। ৩০ অক্টোবর ২০২৬ তারিখে রাজধানীর ড্যাফোডিল প্লাজার ৭১ অডিটোরিয়ামে এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতির এস. এম. মজিবুর রহমান। আরও উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহ, তথ্য সচিব ও বিটিআরসির চেয়ারম্যান এবং প্রধান উপদেষ্টা, শেরেবাংলা এ. কে. ফজলুল হক স্মৃতি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা সৈয়দ মার্গুব মোর্শেদ, ফাউন্ডেশন এর উপদেষ্টা অধ্যাপক ড. এম. এ. সাত্তার, মো. মোশাররফ হোসেন, মাই ফ্রেন্ড ওয়াটার টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক মো. লিখন চৌধুরী, একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী ফেরদৌস আরা, বিশিষ্ট মিডিয়া ও নাট্য ব্যক্তিত্ব আজিজুল হাকিম, এটিএন বাংলার অনুষ্ঠান উপদেষ্টা তাশিক আহমেদ, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সহ-সভাপতি চিত্রনায়ক ডি. এ. তায়েব, সংগীত শিল্পী রবি চৌধুরী। অনুষ্ঠানে অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী শেরে বাংলা এ. কে. ফজলুল হক-এর মহান আদর্শ, জনকল্যাণমূলক কর্মকাণ্ড ও আত্মত্যাগকে স্মরণ করে তাঁর ১৫৩ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়। সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা বিভিন্ন ব্যক্তি ও সংগঠনকে প্রতিবছর সম্মাননা প্রদান করে আসছে শেরেবাংলা এ. কে. ফজলুল হক স্মৃতি ফাউন্ডেশন।